Showing posts with label রংপুর বিভাগ. Show all posts
Showing posts with label রংপুর বিভাগ. Show all posts

Friday, February 14, 2025

কাউনিয়ার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেফতার  র‌্যাব-১২

কাউনিয়ার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেফতার র‌্যাব-১২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি ছাইরুদ্দিন (৩৫) সাত মাস পর গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২ এর একটি টিম বুধবার রাতে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে তাকে আটক করে এবং পরে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


ছাইরুদ্দিন উপজেলার চর ঢুষমাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডন কংকনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ জুলাই রাতের বেলায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছাইরুদ্দিন ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি ঘর থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ছাইরুদ্দিন ধর্ষিতার প্রতিবেশী ও চাচা শ্বশুর।ঘটনার পরদিন ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানালে, ২২ জুলাই স্বামী বাদী হয়ে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।ওসি আব্দুল লতিফ জানান, মামলার পর থেকেই আসামি ছাইরুদ্দিন পলাতক ছিল। তাকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। অবশেষে র‌্যাব-১২ বগুড়া শাখার একটি আভিযানিক টিম প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। বুধবার রাতে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ আসামিকে বগুড়া থেকে নিয়ে আসে।বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা

মোঃ আসাদুজ্জামান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি অফিস মসজিদে শুক্রবার বিকেলে  তিস্তা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হারাগাছ সরকারী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী, উপজেলা মসজিদের ইমাম মাওলানা আঃ লতিফ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক গ্রেনেট, রাকুর ম্যানেজার নুরে আলম সিদ্দিক সাজু, সমাজ কল্যান পরিষদের সদস্য ও বিশিষ্ট্য ব্যবসায়ী সাইফুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম রুবেল, শাহ আলম, আবির আলী মন্ডল, সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ  সেলিম রেজা মিল্টন মিল্টন প্রমূখ। সভায় ২০২৪-২০২৫ এর আয় ব্যায় উপস্থাপন করা হয়। সংস্থাটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার কাজ করে চলেছে। আগামীতে সংস্থার আরো সদস্যবৃদ্ধি ও জমি ক্রয়ের বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়। 

Wednesday, February 12, 2025

র‍্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধায় ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধায় ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৮৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

'বাংলাদেশ আমার অহংকার'—এই মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে।

পলাশবাড়ী থানাধীন ৮নং ওয়ার্ডের হরিণমারী এলাকায় মেসার্স শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। এতে ৮৬ বোতল ফেনসিডিলসহ নিম্নলিখিত ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়—১। মোঃ ফিরোজ কবির (৩২), পিতা-মৃত আজগর আলী, সাং-কালুগাড়ি।২। মোঃ ফেরদৌস মিয়া (২০), পিতা- মৃত আঃ জব্বার মন্ডল, স্থায়ী সাং-রাইগ্রাম।৩। মোঃ লিখন প্রধান (২৩), পিতা- মোঃ তসলিম প্রধান, স্থায়ী সাং-দুবালাগাড়ি।৪। মোঃ সজিব মন্ডল (৩৫), পিতা- মোঃ নুরুল ইসলাম, স্থায়ী সাং-কালুগাড়ি।(সকল আসামির ঠিকানা: থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুর(প্রতিনিধি)ঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় দায়ের করা চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামিকে র‌্যাবের যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-৩-এর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর রমনা থানাধীন ডিবি কার্যালয় এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ সামসুজ্জামান ওরফে সোহাগ (৩১) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি বিভিন্ন চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করত। এই কৌশলের অংশ হিসেবে সে গত ৯ নভেম্বর ২০২৪ তারিখে ভিকটিমকে চাকরির প্রলোভন দেখিয়ে মিরপুর মডেল থানার অন্তর্গত একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন, যা উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব সদস্যরা অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে। এরপর ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১২টা ৫ মিনিটে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Monday, February 10, 2025

বাম্পার ফলনের আশা: কাউনিয়ায় ২৭০ হেক্টর জমিতে গম চাষ

বাম্পার ফলনের আশা: কাউনিয়ায় ২৭০ হেক্টর জমিতে গম চাষ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: তিস্তার চরাঞ্চলে এবার কৃষির চিত্র পরিবর্তিত হয়েছে। ভারতের ছেড়ে দেওয়া পানিতে পরপর দুই দফা বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় কৃষকরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ বছর কৃষি বিভাগের পরামর্শে তারা ব্যাপক হারে গম চাষে মনোনিবেশ করেছেন এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে গম আবাদ করেছেন।

অনুকূল আবহাওয়ার কারণে কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।সরেজমিনে তিস্তার চরাঞ্চল ও বিভিন্ন গ্রাম পরিদর্শন করে দেখা গেছে, কৃষকদের মধ্যে গম চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় তারা তামাকের বিকল্প হিসেবে গম চাষে ঝুঁকছেন। বিস্তীর্ণ চরে সবুজ আর সোনালী গমের শিষ এখন দৃষ্টি কাড়ছে। একসময় ব্যাপকহারে গম চাষ হলেও, সাম্প্রতিক বছরগুলোতে কৃষকরা আলু ও ভুট্টার দিকে ঝুঁকেছিলেন। তবে এবার পুনরায় গম চাষে আগ্রহ দেখা দিয়েছে।উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ২৭০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ২৬০ হেক্টরের চেয়েও বেশি। এ মৌসুমে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭৭ মেট্রিক টন। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকরা গম চাষ করছেন।গদাই গ্রামের কৃষক শাহাজাহান ও পাঞ্জরভাঙ্গা গ্রামের আনারুল জানান, কৃষি বিভাগের পরামর্শে তারা গমসহ অন্যান্য ফসল চাষ করছেন এবং বর্তমান আবাদের অবস্থা দেখে তারা বাম্পার ফলনের প্রত্যাশা করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আব্কার জানান, চলতি মৌসুমে ২১০ জন চাষিকে গম চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। এ মৌসুমে বারি-২৫, বারি-২৬ ও দেশীয় জাতের গম চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ার ফলে রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় কৃষকরা ভালো ফলনের আশা করছেন।

কাউনিয়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত-৯

কাউনিয়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত-৯

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুর মাঝখানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ইমালিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় ট্রাকের চালক রংপুরের হাজিরহাট এলাকার রিপন মিয়া (৪০) ও সহকারী তুহিন ইসলাম (২৭) গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, বাসের চালক, সহকারী ও আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
কাউনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সবুজ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এতে তার স্ত্রী মন খারাপ করে কন্যা সন্তানকে নিয়ে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে সবুজ মিয়া নিজ শয়নকক্ষে ধর্নার (তীর) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


 র‌্যাব-১৩ এর অভিযানে নীলফামারীতে চাঞ্চল্যকর জুঁই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

র‌্যাব-১৩ এর অভিযানে নীলফামারীতে চাঞ্চল্যকর জুঁই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুর প্রতিনিধি:র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানা এলাকা থেকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চাঞ্চল্যকর জুঁই হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলী হোসেন (২৪) গ্রেফতার হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে র‌্যাব বিভিন্ন ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ কর্তৃক এই সফল অভিযান পরিচালিত হয়।


উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন এলাকায় মোঃ আলী হোসেন ও তার পরিবারবর্গ মিলে মোছাঃ জুঁই আক্তার (২০)-কে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে আসামী মোঃ আলী হোসেন ভিকটিমের বুকের ওপর চড়ে বসে এবং দুই হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার ঘটনা সংঘটিত করে। পরবর্তীতে জানা যায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।


এই ঘটনার প্রেক্ষিতে, গত ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ১৮:৩০ ঘটিকায় নিহত জুঁই আক্তারের বাবা মোঃ জাহিদুল ইসলাম (৪১) বাদী হয়ে হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার খবর প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, সিপিএসসি এর নজরে এলে ছায়া তদন্ত শুরু করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৯:১০ ঘটিকায় নীলফামারী জেলার ডিমলা থানাধীন নওতারা বাজার সংলগ্ন ভাটিয়াপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আলী হোসেন (২৪), পিতা-মোঃ মুমিকুল ইসলাম, সাং-নিজ শেখ সুন্দ (মৌলভী পাড়া), থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট। গ্রেফতার পরবর্তী কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ সাইফুল্লাহ নাঈম জানান, ‘‘র‌্যাব সব সময় অপরাধ দমনে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

তিস্তা পরিকল্পনা চূড়ান্ত হবে ডিসেম্বরের মধ্যে

তিস্তা পরিকল্পনা চূড়ান্ত হবে ডিসেম্বরের মধ্যে

কাউনিয়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রোববার বিকেলে কাউনিয়ায় গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে এম তারিকুল আলম,অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি,আলহাজ্ব এমদাদুল ভরসা,একে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক,বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আতিক মোজাহিদ,আবু সাঈদ লিয়ন প্রমূখ।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং জনগণের মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধে মার্চের মধ্যে কার্যক্রম শুরু হবেআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভারতকে চাপ দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে তিস্তাকে মরুভূমিতে পরিণত করেছে, তাই আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

স্থানীয় বাসিন্দারা ত্রাণ বা আশ্বাস নয়, বরং পরিকল্পিত তিস্তা প্রকল্পের বাস্তবায়ন দাবি করেন। বক্তারা নদী শাসন, ড্রেজিং, বাঁধ নির্মাণ, কৃষি উন্নয়নসহ নানা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। 

Saturday, February 8, 2025

 কাউনিয়া হারাগাছ ইউনিয়নে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কাউনিয়া হারাগাছ ইউনিয়নে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ০৮ ফেব্রæয়ারী উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।বুলবুলী খাতুন (৫৩) উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের নুর ইসলাম সাজুর স্ত্রী।

কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান, আজ শনিবার সকাল ১০ টার দিকে বসতবাড়ীর শয়নের ঘরে ওই নারী গলাকাটা লাশ বসতঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। নিহতের স্বামী ও পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশী লোকজন বাড়ীতে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহসহ ধারালো বটি উদ্ধার করেছে।নিহতের ছোট ছেলে আব্দুল কুদ্দুস জানান, তার মা মানসিক রোগে আক্রান্ত।  আজ সকালে পরিবারের লোকজনরা বাড়ীর বাহিরে কাজেকর্মে ব্যস্ত ছিল। এ সময় মানসিক ভারসাম্য হারিয়ে ধারালো বটি দিয়ে তার মা নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।নিহতের বৃদ্ধ স্বামী নুর ইসলাম সাজু বলেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত তার স্ত্রীর চিকিৎসা চলছে। আজকে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে কেন এমন ঘটনা ঘটাবে তিনিও বলতে পারেন না। জানতে চাইলে কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ আজ শনিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Friday, February 7, 2025

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কাউনিয়ায় যুবক আটক

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কাউনিয়ায় যুবক আটক

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শ্রী অন্তর (পিতা মোংলু, সাং শিবু চৌরাস্তা) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি চ্যানেল ইন্ডিপেনডেন্টের একটি ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য করেছিলেন। উক্ত পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক বক্তব্য ছিল, যেখানে তিনি সৌদি আরবের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয়দের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আজ (৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাউনিয়া থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Thursday, February 6, 2025

 রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধিঃ রংপুর, ৬ ফেব্রুয়ারি ২০২৫: রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ সকাল ১০:০০ টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম।

সভায় জানুয়ারি ২০২৫ মাসের রংপুর জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে এবং পুলিশি কার্যক্রমকে আরও পেশাদার ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। এছাড়াও, বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব আসিফা আফরোজা আদরীসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সভা নিয়মিত আয়োজন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

Monday, February 3, 2025

কাউনিয়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, মামলা রুজু

কাউনিয়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, মামলা রুজু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া থানার পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে পলাতক অজ্ঞাতনামা মাদক কারবারি মাইক্রো চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাউনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, রোববার (০২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহানুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার হলদিবাড়ী রেলগেট এলাকায় আর-কে রোডে জনৈক আব্দুল হাকিমের মুদির দোকানের সামনে রংপুরগামী একটি পুরাতন ব্যবহৃত সুপার জিএল মাইক্রোবাস রেজি: নং- ঢাকা মেট্রো-ম-১১-০৭১৭ থামতে সংকেত দিলে মাইক্রো চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মাইক্রোবাসটি থামিয়ে অন্ধকারে পালিয়ে যায়। এ সময় মাইক্রো চালককে ধরার চেষ্টা ব্যর্থ হলে পুনরায় ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

Saturday, February 1, 2025

কাউনিয়া তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠনের কম্বল বিতরণ

কাউনিয়া তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠনের কম্বল বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠন।

শনিবার বিকেলে উপজেলার তফসিডাঙ্গা নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন তফসিডাঙ্গা নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রায়হান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জোবায়ের আলম, সহসভাপতি আরিফ হোসেন, কোষাধক্ষ লুৎফর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আবু হোরাইয়া ও প্রচার সম্পাদক মনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা জোবায়ের আলম বলেন, "তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠন একটি সামাজিক সংগঠন। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। আজ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি, ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠনের এই মানবিক কাজের প্রশংসা করেছেন।

Wednesday, January 29, 2025

 কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডের নিকটে মহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে এক বাড়ীতে ঢুকে পড়ে দুমড়ে মুচড়ে গেলে ওই গাড়ির যাত্রী নজির হোসেন (৫৭)নামের উপজেলা হাসপাতালের এক কর্মচারী মারাগেছেন। 

বুধবার সকাল পৌনে আটটার দিকে ঘন কুয়াশার কারণে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া বাসস্ট্যান্ডের কাছে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম থেকে রংপুর গামী একটি যাত্রী বাহী মহেন্দ্র গাড়ি ঘন কুয়াশার  মাঝেও দ্রুত বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে এক বাড়িতে ঢুকে পরে দুমড়ে মুচড়ে যায় এসময় মহেন্দ্র গাড়ির যাত্রী কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি সেবা বিভাগের কর্মচারী (ওয়াডবয়) নজির হোসেন (৫৭)মাথায় প্রচন্ড আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনা স্থলেই প্রাণ হারান। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা গতিয়াশাম গ্রামের মৃত্যু নেছাব উদ্দিনের পুত্র। এ সময় মহেন্দ্র গাড়ির ড্রাইভার মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের আব্দুস সামাদের পুত্র আমিনুল (২৮) গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে ওই ড্রাইভার কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন মেডিক্যাল থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tuesday, January 28, 2025

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কাউনিয়ায় লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কাউনিয়ায় লিফলেট বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় (২৭শে জানুয়ারী) সোমবার রাতে বাসস্টান মোড়ে লিফলেট বিতরন করেছে উপজেলা জিয়া মঞ্চ।


লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন রংপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এম এম মিঠুন,সদস্য সচিব সাকিল মিয়া,রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, কাউনিয়া উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেল সহ জিয়া মঞ্চের নেতাকর্মীরা।

Monday, January 27, 2025

কাউনিয়ায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা: শ্বশুর আটক

কাউনিয়ায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা: শ্বশুর আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর মো. আব্দুস সালামকে আটক করেছে স্থানীয় জনতা এবং পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামে।


থানায় দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, নাজিরদহ নামা চরের বাসিন্দা মৃত কেন্দু শেখের পুত্র মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রোববার রাতে তার ছেলে আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর আব্দুস সালাম পুত্রবধূর ঘরে প্রবেশ করেন এবং জোরপূর্বক তাকে স্পর্শ করার চেষ্টা করেন। নিজের ইজ্জত বাঁচাতে পুত্রবধূ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে শ্বশুরকে আটক করে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুস সালামকে জনতার হাত থেকে আটক করে এবং ভিকটিমসহ থানায় নিয়ে যায়। অভিযুক্ত আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেন তার স্ত্রীর পক্ষে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং মামলার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় ঘটনাটি এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Saturday, January 25, 2025

কাউনিয়া সোসাইটির উদ্বোধন ও স্বাধীনতা ২.০ শহীদ পরিবারদের সম্মাননা

কাউনিয়া সোসাইটির উদ্বোধন ও স্বাধীনতা ২.০ শহীদ পরিবারদের সম্মাননা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 'মানব সেবায় দেবো মন, সবাই মোদের প্রিয়জন' শ্লোগানে কাউনিয়া সোসাইটি নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এর উদ্বোধন এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউনিয়া সোসাইটির সভাপতি মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা হুমায়ুন কবীর খোকন, 

পাশে আছি সামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামীম মুহাম্মদ ওবায়দুল হক, পুমাক এর সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব হুমায়ুন কবীর তারা, আলোর বাহন সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, কাউনিয়া সোসাইটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সরকার সৈকত, আন্তঃ বিভাগীয় সমন্বয়ক রাকিকুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক শাহ্ জনি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- কাউনিয়া সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা।কাউনিয়া সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কাউনিয়ার চারজন শহীদ পরিবার এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয় ও একটি মাদরাসার সকল শ্রেণির প্রথম রোলধারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। 

কাউনিয়ায় শীতার্তদের মাঝে পাশে আছি সামাজিক সংগঠনের কম্বল বিতরণ

কাউনিয়ায় শীতার্তদের মাঝে পাশে আছি সামাজিক সংগঠনের কম্বল বিতরণ

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও রংপুরের কাউনিয়ায় সেচ্ছাসেবী সংগঠন "পাশে আছি সামাজিক সংগঠন" এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কাউনিয়া মহিলা কলেজ হলরুমে উপজেলার প্রায় তিন শতাধিক  

 শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন  কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।এ সময় পাশে আছি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার  আব্দুল লতিফ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পাশে আছি সামাজিক সংগঠনের কোষাদক্ষ  ইব্রাহিম খলিল, ক্রীড়া সম্পাদক মোকছেদ আলী, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, মঞ্জুরুল আহসান শামীম প্রমুখ।

Tuesday, January 21, 2025

কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বাদী প্রতিবন্ধী মোঃ শাহজাহান এর জমি জোড় পূর্বক দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার বিকেলে উপজেলার নিজপাড়া গ্রামের সোহরাব আলীর প্রতিবন্ধী ছেলে শাহজাহানের উঠানে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাগিনা মোঃ আতাউর রহমান। লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, বিবাদী একই গ্রামের ফজর আলীর ছেলে মোঃ আঃ ছাত্তার ও হোসেন আলী তাহাদের ক্রয়কৃত ০৩/১১/১৯৯৮ ইং তারিখে ৫৫১১ নং কবলা পত্র দলিলমূলে জমি খরিদ করিয়া দীর্ঘ দিন যাবৎ ভালোভাবে তফশিলী বর্ণনা ও ভোগদখলীয় সাবেক ৩৯৬৩ দাগে ১৪ শতক জমি শান্তিপূর্ণভাবে দখল করিয়া আসিতেছেন। কিন্তু বাদী প্রতিবন্ধী শাহজাহানের ভোগ দখলীয় ৫১১৭ দাগের ১৪ শতক জমি বিবাদীদ্বয় ইতি পূর্বে জোড় পূর্বক দখলের চেষ্টা করেন। এ নিয়ে মহামান্য আদালতের মামলা হয়। মামলায় রায় প্রতিবন্ধীর পক্ষে হয় পরে বিবাদীদ্বয় আপিল করেন। আপিল এর রায় ও প্রতিবন্ধীর পক্ষে হয়। বিবাদী আঃ সাত্তার ও হোসেন আলী আরো একটি ইনজেকশন জারী মামলা দায়ের করেন। সেটার রায় ও প্রতিবন্ধীর পক্ষে হয়। এমতাবস্থায় আদালতের রায় ও ডিগ্রিকে অপেক্ষা করিয়া বিবাদীদ্বয় প্রতিবন্ধীর ভোগ দখলীয় জমিতে অনুপ্রবেশের চেষ্টা করিয়া সংঘাতের সৃষ্টি করিতে উৎপর হইয়া পরিয়াছে। যাহা অত্যন্ত অপরাধ মূলক বটে। এসময় আতাউর রহমান আরো বলেন আদালতের রায়কে সম্মান জানিয়ে শান্তি শৃংঙ্খলা যেন বিঘ্ন না ঘটে এজন্য তিনি সকল সাংবাদিকবৃন্দ ও প্রশাসন এবং আইন শৃংঙ্খলা সদয় দৃষ্টি কামনা করে সাহযোগিতা কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী শাহজাহান, নাসীর উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।