Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Friday, February 14, 2025

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা

মোঃ আসাদুজ্জামান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি অফিস মসজিদে শুক্রবার বিকেলে  তিস্তা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হারাগাছ সরকারী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী, উপজেলা মসজিদের ইমাম মাওলানা আঃ লতিফ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক গ্রেনেট, রাকুর ম্যানেজার নুরে আলম সিদ্দিক সাজু, সমাজ কল্যান পরিষদের সদস্য ও বিশিষ্ট্য ব্যবসায়ী সাইফুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম রুবেল, শাহ আলম, আবির আলী মন্ডল, সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ  সেলিম রেজা মিল্টন মিল্টন প্রমূখ। সভায় ২০২৪-২০২৫ এর আয় ব্যায় উপস্থাপন করা হয়। সংস্থাটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার কাজ করে চলেছে। আগামীতে সংস্থার আরো সদস্যবৃদ্ধি ও জমি ক্রয়ের বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়। 

Monday, February 10, 2025

তিস্তা পরিকল্পনা চূড়ান্ত হবে ডিসেম্বরের মধ্যে

তিস্তা পরিকল্পনা চূড়ান্ত হবে ডিসেম্বরের মধ্যে

কাউনিয়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রোববার বিকেলে কাউনিয়ায় গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে এম তারিকুল আলম,অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি,আলহাজ্ব এমদাদুল ভরসা,একে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক,বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আতিক মোজাহিদ,আবু সাঈদ লিয়ন প্রমূখ।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং জনগণের মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধে মার্চের মধ্যে কার্যক্রম শুরু হবেআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভারতকে চাপ দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে তিস্তাকে মরুভূমিতে পরিণত করেছে, তাই আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

স্থানীয় বাসিন্দারা ত্রাণ বা আশ্বাস নয়, বরং পরিকল্পিত তিস্তা প্রকল্পের বাস্তবায়ন দাবি করেন। বক্তারা নদী শাসন, ড্রেজিং, বাঁধ নির্মাণ, কৃষি উন্নয়নসহ নানা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। 

Tuesday, January 28, 2025

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কাউনিয়ায় লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কাউনিয়ায় লিফলেট বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় (২৭শে জানুয়ারী) সোমবার রাতে বাসস্টান মোড়ে লিফলেট বিতরন করেছে উপজেলা জিয়া মঞ্চ।


লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন রংপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এম এম মিঠুন,সদস্য সচিব সাকিল মিয়া,রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, কাউনিয়া উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেল সহ জিয়া মঞ্চের নেতাকর্মীরা।

Tuesday, January 21, 2025

কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বাদী প্রতিবন্ধী মোঃ শাহজাহান এর জমি জোড় পূর্বক দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার বিকেলে উপজেলার নিজপাড়া গ্রামের সোহরাব আলীর প্রতিবন্ধী ছেলে শাহজাহানের উঠানে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাগিনা মোঃ আতাউর রহমান। লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, বিবাদী একই গ্রামের ফজর আলীর ছেলে মোঃ আঃ ছাত্তার ও হোসেন আলী তাহাদের ক্রয়কৃত ০৩/১১/১৯৯৮ ইং তারিখে ৫৫১১ নং কবলা পত্র দলিলমূলে জমি খরিদ করিয়া দীর্ঘ দিন যাবৎ ভালোভাবে তফশিলী বর্ণনা ও ভোগদখলীয় সাবেক ৩৯৬৩ দাগে ১৪ শতক জমি শান্তিপূর্ণভাবে দখল করিয়া আসিতেছেন। কিন্তু বাদী প্রতিবন্ধী শাহজাহানের ভোগ দখলীয় ৫১১৭ দাগের ১৪ শতক জমি বিবাদীদ্বয় ইতি পূর্বে জোড় পূর্বক দখলের চেষ্টা করেন। এ নিয়ে মহামান্য আদালতের মামলা হয়। মামলায় রায় প্রতিবন্ধীর পক্ষে হয় পরে বিবাদীদ্বয় আপিল করেন। আপিল এর রায় ও প্রতিবন্ধীর পক্ষে হয়। বিবাদী আঃ সাত্তার ও হোসেন আলী আরো একটি ইনজেকশন জারী মামলা দায়ের করেন। সেটার রায় ও প্রতিবন্ধীর পক্ষে হয়। এমতাবস্থায় আদালতের রায় ও ডিগ্রিকে অপেক্ষা করিয়া বিবাদীদ্বয় প্রতিবন্ধীর ভোগ দখলীয় জমিতে অনুপ্রবেশের চেষ্টা করিয়া সংঘাতের সৃষ্টি করিতে উৎপর হইয়া পরিয়াছে। যাহা অত্যন্ত অপরাধ মূলক বটে। এসময় আতাউর রহমান আরো বলেন আদালতের রায়কে সম্মান জানিয়ে শান্তি শৃংঙ্খলা যেন বিঘ্ন না ঘটে এজন্য তিনি সকল সাংবাদিকবৃন্দ ও প্রশাসন এবং আইন শৃংঙ্খলা সদয় দৃষ্টি কামনা করে সাহযোগিতা কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী শাহজাহান, নাসীর উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Wednesday, January 1, 2025

কাউনিয়ায় ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাউনিয়ায় ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পহেলা জানুয়ারি-২০২৫ বুধবার দুপুরে বাসস্ট্যান্ড বিএনপির সাবেক কার্যালয় চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এ আলোচনায় মিলিত হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজাহান মিয়া, যুগ্ন আহবায়ক মাহবুব আলম,মতিয়ার রহমান, রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির খোকন, 

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ন আহ্বায়ক শফিউল আলম মুক্তি,উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, 

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ জাহিদ প্রমূখ।

Friday, December 20, 2024

 কাউনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাতীয় নাগরিক কমিটি

কাউনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাতীয় নাগরিক কমিটি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সম্প্রতি উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ (আটানী) গ্রামের আবু তালেব এর বাড়িতে বৈদ্যতিক শট সার্কিটের আগুনে ৪টি ঘর, প্রায় ২০মণ ধান, ১মণ চাল, ১০টি হাঁস, ১৩টি মুরগি এবং আসবাবপত্র ও কাপর পুড়ে ছাই হয়ে যায়। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউনিয়া উপজেলা সমন্বয়ক ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনকে শান্তনা দেন।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুই বান্ডেল ঢেউটিন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন এর বড় ভাই আরিফ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শরিফুল ইসলাম, মোসলেম উদ্দিন, জুয়েল রানা, আনিসুর রহমান, ফারুক আহমেদ প্রমূখ।

Thursday, December 19, 2024

কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ডাঃ মেহেদী হাসান, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ও হারাগাছ মেট্রোথানা অফিসার ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন না। সভায় উপজেলায় ব্যপকহারে চুরি বৃদ্ধি, ইভটিজিং, জুয়া, গরু চুরি, জালটাকা, অভিনব কায়দায় প্রতারনা, মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, দাদন ব্যবসার, বাজারদর বৃদ্ধির বিষয় গুলো বিভিন্ন জনের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভাপতি উপজেলা আইন শৃংখলা সাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

Tuesday, December 17, 2024

কালিয়াকৈর উপজেলায় রাতে আওয়ামী লীগ দিনে বিএনপি এরা কারা

কালিয়াকৈর উপজেলায় রাতে আওয়ামী লীগ দিনে বিএনপি এরা কারা

বিশেষ প্রতিবেদনঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী রাতে আওয়ামী লীগ দিনে বিএনপি। 

৫ ই আগষ্টের আগে আ,ক,ম মোজাম্মেল ৫ ই আগষ্টের পর হুমায়ুন কবির খান, এ যেন আলাদীনের চেরাগ, মৌচাক ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এর মেম্বার দেলোয়ার হোসেন, গত জাতীয় নির্বাচনে ছিল কট্টোর পন্থী আওয়ামী লীগ, নির্বাচন করেছে নৌকার প্রচারণায়, এখন আবার, ৫ ই আগষ্টের পর, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান এর সাথে বিএনপির সকল প্রোগ্রামে সবার আগে, গত কাল বিজয় দিবস উপলক্ষে, একটি আলোচনা সভার আয়োজন করে দেলোয়ার মেম্বার, সেখানে উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি হায়দার আলী।যে হায়দার আলী বিএনপির কর্মী ও নেতাদের নামের লিস্ট করে দিতেন থানাতে আজ সেই হায়দার আলী ও কি তাহলে হয়ে গেলেন বিএনপি জনমনে প্রশ্ন ওঠে। এরা এখন রাতে আওয়ামী লীগ দিনে বিএনপি। আসলে কোন দলের কর্মী না নেতা জানাটা অত্যন্ত জরুরী। এরা বিএনপির দুঃসময়ের সুবিধাভোগী এদের নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা আর এখন বিএনপির হয়ে দালালি করা।

Saturday, December 14, 2024

 কাউনিয়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটি গঠন

কাউনিয়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটি গঠন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর রংপুর জেলা কমিটি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কাউনিয়া জিন্না চম্পা কমপ্লেক্স এ আলোচনাসভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়। মোঃ সাইফুল ইসলাম শিপন (আহবায়ক জিয়া সাংস্কৃতি সংগঠন রংপুর জেলা) এর সভাপতিত্বে ও মোঃ শাহিনুজ্জামান শাহিন (সদস্য সচিব জিয়া সংস্কৃতি সংগঠন রংপুর জেলা) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোজহারুল ইসলাম বাবলু(সদস্য সচিব কাউনিয়া উপজেলা বিএনপি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলমগীর চৌধুরীর লিটন(যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি) মোঃ আখতারুজ্জামান মন্ডল (যুগ্ম-আহবায়ক উপজেলা বিএনপি কাউনিয়া),মোঃ আব্দুর রহিম(যুগ্ম-আব্বায়ক উপজেলা বিএনপি কাউনিয়া) আলোচনা সভায় বক্তারা বলেন, কাউনিয়া উপজেলা জিয়া সাংস্কৃতিক জোট (জিসাস) কাউনিয়ায় নতুন রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করবে বলে আশা ব্যক্ত করেন। আলোচনা শেষে আহসান হাবীব তুহিন কে জিয়া সংস্কৃতি সংগঠন (জিসাস) কাউনিয়া উপজেলা আহবায়ক ও মোঃ জিয়ারুল রহমান জিয়া কে সদস্য সচিব নির্বাচিত করে ১০৫ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এবং এই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন করবে।

Tuesday, December 10, 2024

 কাউনিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাউনিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা ছাত্রদল ও কাউনিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মঙ্গলবার (১০ডিসেম্বর) দুপুর ১২ টায় কাউনিয়া কলেজের প্রধান ফটোকে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, কাউনিয়া উপজেলা ছাত্রদল এর আহবায়ক তরিকুল ইসলাম তৌফিক,উপজেলা কৃষক দলের সভাপতি ডা: ফেরদৌস হাসান জনি,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ,মাসুম, জেলা ছাত্র দলের সদস্য আমিনুল ইসলাম,হারাগাছ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাসুদার রহমান, শহীদবাগ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল কালাম,বালাপাড়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব সজীব হোসাইন,হারাগাছ ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর এলাহী,কলেজ শাখা ছাত্র দলের আসিফ,মনির,রাব্বী,রিয়াল,লিমন,আলিফনুর প্রমূখ।

Thursday, November 28, 2024

 কাউনিয়ায় দিনেদুপুরে দেড় লাখ টাকা ছিনতাই

কাউনিয়ায় দিনেদুপুরে দেড় লাখ টাকা ছিনতাই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বুড়াইল ব্রীজের পাশে ছুরিকাহত করে আরিফ নামের একজনের কাছ থেকে দেড়লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আহত আরিফ কাউনিয়া উপজেলার এ্যালাইড ব্লক ফ্যাক্টরির আইটি অফিসার এবং সাহাবাজ গ্রামের আব্দুল মান্নানের পুত্র। আহত আরিফের সাথে কথা বলে জানা যায়, গত ২৬ নভেম্বর বুধবার দুপুর আনুমানিক আড়াইটায় আরিফ সোহেলের ভাটা থেকে অফিসের পাওনা দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে কাউনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মেনাজের চাতালের নিকট পৌঁছলে মোটরসাইকেল আরোহী তিনজন তার গতিরোধ করে গলায় ছুরি ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে আরিফের পেটে ও হাতে ছুরি মেরে আহত করে ছিনতাইকারীরা গেঞ্জির ভিতরে থাকা দেড় লাখ টাকা নিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে রংপুরে দিকে চলে যায়। পরে আরিফের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করে। এ ব্যাপারে কাউনিয় থানার অফিসার ইনচার্জ এসএম শরিফ জানান অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Wednesday, November 27, 2024

কাউনিয়ায় ব্যাপক উন্নয়ন করা হবে  উপদেষ্টা- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কাউনিয়ায় ব্যাপক উন্নয়ন করা হবে উপদেষ্টা- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর জেলায় বৈষম্যর শিকার উন্নয়ন বঞ্চিত কাউনিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন করা হবে। বর্তমান সরকার প্রতিটি এলাকায় বৈষম্যমুক্ত উন্নয়ন ঘটিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যেতে চায়। রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য রংপুর জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না। 

কাউনিয়ায় তিস্তানদী ভাঙ্গন সমস্যা, খেলার মাঠ, রাস্তা-ঘাট, বীজ-কালভাট, পাঠাগার নির্মান, শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার তা করার সাধ্যমতো চেষ্টা করবো। পাঠাগার নির্মানের জন্য আপাতত ৫০লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলাম। এছাড়া কাউনিয়ার উন্নয়নে আরও কিকি করা দরকার তা উপজেলা নির্বাহী অফিসার অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বড়ভাই আকতার হোসেন এর সাথে যোগাযোগ করে আমাকে জানাবেন আমি তা করার চেষ্টা করবো। 

মঙ্গলবার বিকালে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০০ অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বক্তব্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় সমন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। জেলা প্রশাসক রংপুর মোঃ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মোঃ নজরুল ইসলাম, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। 

বিতরণ শেষে পূর্ব হরিচরন শর্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাঙ্গামাল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরাজি হরিশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ভবনের উদ্বোধন শেষে গার্ড অব অনার শেষে ঢাকার উদ্যোশে রওয়ানা করেন। উপদেষ্টাকে একনজর দেখার জন্য শতশত মানুষ উপজেলা পরিষ্ট ক্যাম্পাসে একত্রিত হন। উপদেষ্টার কাছে এলাকবাসীর দাবী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপস্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের।


Thursday, November 21, 2024

কাউনিয়ায় বাড়ির দেয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ

কাউনিয়ায় বাড়ির দেয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামে শাহানাজ পারভীন সাথীর পৈতৃক সূত্রে পাওয়া ১শতক ও ক্রয় কৃত ৪ শতক জমিতে করা বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে আপন ভাই সাইদুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে। 

এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহানাজ পারভীন সাথী পৈতৃক সূত্রে ১ শতক জমি পেয়েছে এবং ভাইদের নিকট থেকে ৪ শতক জমি ক্রয় করে। কিন্তু জমি ক্রয় করার করার পর থেকে সাথীর উপর ক্ষিপ্ত হয়ে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ একাধিক বার বৈঠক করে এ বিষয়ে কোন সুরাহা করতে পারেনি।সেই জমিতে বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে। ঘটনার দিন ১৭ নভেম্বর রবিবার বাড়িতে কেউ না থাকায় তার ভাই সাইদুল ইসলাম ও তার ভাবী সহ পীরগাছা এলাকা থেকে ১০/১২ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ শাহানাজ পারভীন সাথীর ক্রয় কৃত জমির বাড়ির পাকা দেওয়াল ভেঙ্গে ফেলে বাড়তি জমি নিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। এ খবর পেয়ে শাহনাজ পারভীন সাথী সেখানে গেলে তারা মারপিট করতে আসে। এসময় উপস্থিত লোকজন তাদের বাঁধা দেওয়ায় আর মারপিট করতে পারেনি। সাথী জানায় তার বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলাম চিৎকার করে বলেন তোর কোন দেওয়ানী বা গুন্ডা বাহিনী আছে নিয়ে আসিস আমি দেখবো। বর্তমানে সাইদুল ইসলাম নানা ভাবে শাহানাজ পারভীন সাথী ও তার পরিবারের লোকজন কে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শাহানাজ পারভীন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

Thursday, November 14, 2024

 কাউনিয়ায় প্রতিবেশীর অস্ত্রের আঘাতে মেডিকেলে কাতরাচ্ছেন অসহায়  রিক্সা চালকের স্ত্রী

কাউনিয়ায় প্রতিবেশীর অস্ত্রের আঘাতে মেডিকেলে কাতরাচ্ছেন অসহায় রিক্সা চালকের স্ত্রী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু মোল্লাটারী গ্রামের প্রভাবশালী প্রতিবেশী স্বপন গংদের দেশীয় অস্ত্রের আঘাতে মেডিকেলের বেডে কাতরাচ্ছেন অসহায় রিক্সা চালকের স্ত্রী মিনা বেগম (৪০)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলাবার বিকালে বাদীর বাড়ির সামনে দোকানের পারে।

মিনা বেগম এর অভিযোগে জানাযায় জীবীকার তাগিদে তার স্বামী ঢাকায় রিক্সা চালায়। তার স্বামী বাড়িতে থাকে না আর এই সুযোগে প্রতিবেশী সামসুল এর ছেলেরা তার বাড়িতে প্রায় ঢেলাঢেলিসহ নানা ভাবে হয়রানী করতো। এব্যাপারে স্থানীয় ভাবে মাতাব্বরদের কাছে বিচার চেয়ে না পেয়ে রংপুর কোর্টে কয়েকজনের বিরুদ্ধে ১০৭ ধারায় একটি মামলা করেন তিনি। গত মঙ্গলবার বিবাদীদের রংপুর কোটে হাজিরার তারিখ ছিল। তারা কোটে হাজিরা দিয়ে বাড়ি ফিরে আমাকে বাড়ির সামনে দোকানের পাড়ে দেখা পেয়ে দেশীয় অস্ত্র লাঠি সোটা দিয়ে স্বপন, রিপন, সামাদ, হিটলার, জাহিদ, লাভলি, জাহানারাসহ অজ্ঞাত আরও কয়েকজন আমাকে বেধরক মারপিট শুরু করে। এতে আমার শরিরে বিভিন্ন স্থানে জখম ও মাথা ফেটে রক্ত বের হতে থাক এবং আমি মাটিতে পড়ে যাই। আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে কাউনিয়ায় থানায় নিয়ে আসলে পুলিশ আগে মেডিকেলে ভর্তি হতে বলে। পরে পুলিশের সহায়তায় কাউনিয়া মেডিকেলে ভর্তি হয়। বর্তমানে অসহায় দরিদ্র মিনা বেগম তার একমাত্র ৮বছারের একটি সন্তান নিয়ে কাউনিয়ায় মেডিকেলের মহিলা ওয়ার্ডের ৫নং বেডে মাথায় তিনটি সেলাই এর ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছে। মেডিকেলে কাউনিয়া থানার এএসআই এনামুল মিনা বেগম কে দেখে গেছেন। কাউনিয়া থানার ওসি এসএম শরিফ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। মিনা বেগম কে দেখার মতো তার কোন লোকবল নাই। সে থানা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে সুবিচার দাবি করেছে। থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Saturday, October 26, 2024

 কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :কালবেলা সাফল্যের দ্বিতীয় বর্ষ পূর্তিতে রংপুরের কাউনিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার  মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাব্দী দারুল ফোরকান হাফেজিয়া মাদ্রাসা হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায়  অনলাইন প্রেস ক্লাব সভাপতি মো: মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউনিয়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক  জামিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কালবেলা কাউনিয়া উপজেলা  প্রতিনিধি  জাহিদুল ইসলাম জসিম।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিজয় ফুড প্রডাক্টস এর  পরিচালক মজিদুল ইসলাম কাউনিয়া অনলাইন প্রেস ক্লাব কাউনিয়া সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ কাউনিয়া উপজেলা প্রতিনিধি জহির রায়হান,বাংলাদেশ টুডে উপজেলা প্রতিনিধি  আহসান হাবিব তুষার, দৈনিক  যুগের আলো উপজেলা প্রতিনিধি,আসাদুজ্জামান আসাদ,দৈনিক ঢাকা উপজেলা  প্রতিনিধি  আমজাদ হোসেন,দৈনিক জবাবদাহিতা পত্রিকার উপজেলা প্রতিনিধি,মোশাররফ হোসেন সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী  সহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কালবেলার দুই বছরের সাফল্যের নানান দিক তুলে ধরে বক্তারা বলেন, ‘ক্ষমতা দম্ভের’ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে,গণমানুষের কথা তুলে ধরে ‘কালবেলা’ পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে । কালবেলা  কাউনিয়ায়  ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি তুলে ধরে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে প্রত্যাশা জানান বক্তারা।

Wednesday, October 23, 2024

কাউনিয়ায় সাংবাদিক মোস্তাক আহমেদ এর রোগ মুক্তি কামনায় মোনাজাত

কাউনিয়ায় সাংবাদিক মোস্তাক আহমেদ এর রোগ মুক্তি কামনায় মোনাজাত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ প্রেসক্লাব কাউনিয়া সভাপতি খোলা কাগজ প্রতিনিধি ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমদ বেসরকারি একটি হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন থাকায় তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কাউনিয়ার সাংবাদিক সমাজের উদ্যোগে সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদে বুধবার বাদ জোহর দোয়া খায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী বিডিআর প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন হারাগাছ সরকারী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সাজু, যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক ও সহকারী অধ্যাপক শাহ মোবাশে^রুল ইসলাম রাজু, আশরাফুল হাবীব তুষার,মিজানুর রহমান মিটুল, সাইদুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির রায়হান, নিতাই রায়, মিজানুর রহমান মিজান, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, জসিম সরকার,  আসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ। পরে তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আফজাল হোসেন।

 কাউনিয়ায় আশরাফুল হক ভরসার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত

কাউনিয়ায় আশরাফুল হক ভরসার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের প্রয়াত মহাপরিচালক আশরাফুল হক ভরসার ১১তম  মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে স্কুলের হল রুমে পরিচালক এ আর এম মুজিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ,হারাগাছ বহমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছুদার 

রহমান,হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, শিক্ষা সচিব মাওলানা আনোয়ারুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া,এসময় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পলাশ,হারাগাছ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর আলম, হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক এসএম রব জুপিটার, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম,উপ পরিচালক আলমগীর হোসেন, ডাক্তার জামাল হোসেন, আশরাফুল ইসলাম প্রমূখ।বক্তারা বলেন প্রয়াত মহাপরিচালক আশরাফুল হক ভরসা একজন শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি ছিলেন তার প্রচেষ্ঠায় এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। তার আর্থিক সহযোগিতায় স্কুলের ভবন নির্মাণ সহ নানা উন্নয়ন হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।পরে প্রয়াত মহাপরিচালক আশরাফুল হক ভরসার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে।

Sunday, October 20, 2024

কাউনিয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির স্মারক লিপি প্রদান

কাউনিয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির স্মারক লিপি প্রদান

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম বহাল রাখার দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ২০ অক্টোবর দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্হানীয় সরকার উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ ,বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃরাশেদুল ইসলাম ,হারাগাছ ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ,ইউপি সদস্য আলহাজ্ব আমিরুল ইসলাম পলাশ,সোহরাব হোসেন,মোছাঃ বিউটিখাতুন প্রমুখ। এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বলেন,আমরা তৃণমূলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং শতকরা ৬৫ শতাংশ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবদি সরকারি সব সেবাদানে আমরা কখনো কারো সঙ্গে রাজনৈতিক বিবেচনায় কোনো আচরণ করিনি। দলমত নির্বিশেষে সব দল ও মতের মানুষকে সমানভাবে সেবাদান করে আসছি। বর্তমান অন্তর্র্বতী সরকারের সহযোগী হিসেবে আমরা প্রতিদিন অফিস করে আসছি, যাতে করে জনসাধারণের সেবাদান ব্যাহত না হয়। ইউনিয়ন পরিষদে কী কী সেবা দেওয়া হয় তা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ভিজিএফ-এর চাল বিতরণ, ভিডব্লিউডি-এর চাল বিতরণ, টিসিবি পণ্য বিক্রি, কৃষি ও মৎস্য প্রণোদনা বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়ে থাকে, যা বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দিন রাত এক করে পরিশ্রম করতে হয়।ওয়ারিশান সনদপত্র, চারিত্রিক/নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনের মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকেই হয়ে থাকে।দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাম-মহল্লায় বিভিন্ন সালিশ দরবার তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলোকে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে।অন্তর্র্বতী সরকারের কাছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিবেদন করতে চাই, জনগণের দেওয়া আমাদের ওপর পবিত্র অর্পিত দায়িত্ব মেয়াদ পর্যন্ত পালন করে যেতে চাই। আমাদের দাবি একটাই, আমাদের যেন অপসারণ করা না হয়।

Friday, October 11, 2024

কাউনিয়ায় কচুরিপানার চাপে ভেঙে পড়ে ব্রীজের সংযোগ-অতপর অপসারণ-দ্রুত সেতু নির্মাণের দাবি

কাউনিয়ায় কচুরিপানার চাপে ভেঙে পড়ে ব্রীজের সংযোগ-অতপর অপসারণ-দ্রুত সেতু নির্মাণের দাবি

কাউনিয়া রেংপুর) প্রতিনিধি ঃ নদী আমাদের পরম বন্ধু। নদীকে ঘিরে বহুমানুষের চলে জীবন জীবিকা। নদীর বিশুদ্ধ হাওয়া শরীর ও মনকে যেমন পুলকিত করে তেমনি কৃষি ক্ষেত্রে রাখে অনেক বেশী অবদান। নদী নানাভাবে মানুষের উপকার করে। নদীর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না।

এই সব বিবেচনায় নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও এলাকাবাসীর যাতায়তের সুবিধার জন্য কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ানের গোপিডাঙ্গা মোলভীবাজার এলাকায় তিস্তার শাখা নদীতে দীর্ঘদিন যাবত আটকে থাকা কচুরিপানা সেতুতে পানি প্রবাহ বন্ধ হয়ে য়ায়, ফলে বন্যায় সেতরু দুই পাড় ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে ১০হাজার মানুষ।

এলাকবাসীর দাবীর প্রেক্ষিতে আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার প্রায় তিনশতাধিক শ্রমিক দিয়ে নদী থেকে পানা পরিস্কারের কাজ শুরু করেন এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। এলাকার লোকজনও এ সময় সহযোগিতা করে। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল,


সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,মোঃ আমজাদ হোসেন, অত্র এলাকার আমিরুল ইসলাম আমির, শহিদুল ইসলাম, সুজন, আঃ জলিল, শাকিল, মাহালম, আবেদ আলী, সুমন, ছাত্র রিদয়, সবুজ, আজাদ প্রমূখ। পানা পরিস্কারের সময় আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বলেন এলাকার সাধারন মানুষ তাকে জানায় পানা পরিস্কার করেদিলে উপজেলা প্রশাসন থেকে সেতুর দুই পাড় ঠিক করে যোগাযোগ স্বাভাবিক করবে।

মানুষের যাতায়তের ব্যবস্থা হলে চরের বিভিন্ন ফসল সহজেই শহরে নিয়ে বিক্রি করে ভাল পারিশ্রমিক পাবে কৃষক। এছারাও নদী পরিস্কার হলে এখানে অনেক বেশী মাছ উৎপাদন হবে আর সেই মাছ ধরে অনেক মানুষ জীবীকা নির্বাহ করতে পারবে। এসব কারণ বিবেচনায় নদীর কচুরিপানা পরিস্কারের এই উদ্যোগ গ্রহন করি। তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

কাউনিয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার-১

কাউনিয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার-১

কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে উনত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।

১১ (অক্টোবর) শুক্রবার আটক সাইফুল ইসলামকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। মাদক উদ্ধার ও আসামীকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,গোপন তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানার এসআই মহিবুর রহমান ও এএসআই বিপ্লব হোসাইন সহ সঙ্গিও ফোর্স নিয়ে হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ একতার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতাল ফেনসিডিল সহ সাইফুল ইসলামকে আটক করে। আটক সাইফুল ইসলাম লালমনিরহাট রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামের মৃত সুরত আলীর ছেলে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শরিফ বলেন, এ ব্যাপারে সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালত পাঠানো হয়েছে।