সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Saturday, April 2, 2022

কাউনিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন- গ্রেফতার দুই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ আজম খাঁ এলাকায় সাইদুল ইসলাম (২৪) নামের এক যুবক কে কুপিয়ে হত্যার অভিযোগে একই এলাকার রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক কে সস্ত্রীক আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

সরেজমিন গিয়ে পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নিহত সাইদুল ও অভিযুক্ত রফিকুল চাচাতো জ্যাঠাতো ভাই। ঘটনার দিন নিহত সাইদুল, পিতা আজিম উদ্দিন শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর শনিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে রক্ত দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে রক্তের দাগ অনুসরণ করে অভিযুক্ত রফিকুলের বাড়ি পর্যন্ত পৌঁছলে ঘরের ভেতর অর্ধেক মেঝে মাটি দ্বারা লেপা এবং রফিকুলের কথাবার্তা ভাবভঙ্গি দেখে সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে রফিকুল কে গ্রেফতার করে। এরপর জিজ্ঞাসাবাদে রফিকুল সাইদুলকে হত্যার কথা স্বীকার করে জানায়, নিহত সাইদুল কিছুদিন যাবত তার স্ত্রী কে কুপ্রস্তাব দিয়ে আসছিলো তাই ক্ষোভের বশে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুলের স্ত্রী বুলবুলিকেও আটক করেছে পুলিশ।কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, 'বেলা সাড়ে ১২ টায় পুলিশ এসে রফিকুলের বাড়ির শোয়ার ঘর থেকে সাইদুলের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহত সাইদুলকে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে এ পুলিশ কর্মকর্তা আরো জানান, 'রফিকুলের স্ত্রী বুলবুলির সাথে পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও সাইদুল ও রফিকুলের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, 'এই ঘটনায় আমরা হতবাক হয়েছি। সাইদুলকে যেভাবে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তা নৃশংস বর্বরতা সামিল'। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: