সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, August 26, 2022

কাউনিয়ায় মা’কে হত্যায় ছেলের দায় স্বীকার

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ : রংপুরের কাউনিয়া উপজেলায় মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার ঘটনায় গ্রেফতারকৃত ছেলে  জামিল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬৪ধারায় দায় স্বীকার করায় রিমান্ড প্রয়োজন হয়নি। নিহত জামিলা বেগমের ভাই  সামছুল হক বাদি হয়ে থানায়

মামলা করেন। জামিলের বাবা লাল মিয়া। হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত ৯ টার দিকে পুলিশ জামিলার  লাশ উদ্ধার করে। পুলিশ  ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে , জামিলের বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করেন। জামিল ও তার মা থাকতেনঘটনাস্থলের বাড়িতে। গত শনিবার সকাল থেকে জমিলার খোঁজ মিলছিলনা। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজ নিয়েও  সন্ধান মেলেনি। গত বুধবার বিকেলে ঘরের মেঝেতে উঁচু দেখতে পান সেই সাথে দুর্গন্ধ পান প্রতিবেশিরা। সন্দেহ হলে স্থানীয়রা জমিলার ছেলে জামিলকে আটক করে পুলিশে খবর দেন । রাত ৯টার দিকে পুলিশ জামিলার ঘরে  মাটি খুড়ে তার লাশ উদ্ধার করে।গত বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, ১৬৪ধারায় প্রাথমিক জিজ্ঞাবাদে জামিল তার মাকে হত্যার দায় স্বীকার করায় রিমান্ড প্রয়োজন হয়নি বলে জানান ওসি, কাউনিয়া থানা,রংপুর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: