এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট শহরের দশানী এলাকায় বাসচাপায় সুমন হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ধাক্কার পর সুমনের ওপর দিয়ে চলে যায় বাসটি।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ছেলে। সে বাগেরহাট বিকাশ অফিসে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মেগনিতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন সুমন। পথে শহরের দশানী সার্কিট হাউসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামীর বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চলে যায় সুমন। পরবর্তী তার ওপর দিয়ে বাস চালিয়ে যায় চালক। এতে ঘটনাস্থলেই সুমনের মারা যান। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাতে দশানী এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন হাওলাদার নামের একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 coment rios: