সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, October 2, 2024

কাউনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ১২৩৭ বোতল ফেনসিডিল ও ৪বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা বিভাগ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে,০২(অক্টবর) বুধবার সকাল ৭ ঘটিকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উপস্থিতি টের পেয়ে মাদক বোঝাই প্রাইভেট কারটি রাস্তায় রেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোছাঃ দিলারা রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি তিস্তা সড়ক সেতু পাড় করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার করে নিয়ে যাওয়া হবে।


সেই সংবাদের ভিত্তিতে আমাদের ৮ জনের একটি আভিযানিক টিম রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ১২৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা জব্দকৃত গাড়িটি কাউনিয়া থানা হেফাজতে রাখা হয়েছে মামলা রুজুর কাজ চলমান। আভিযানিক টিমে ছিলেন, ইন্সপেক্টর মোঃ মোজাফফর হোসেন শাহ (মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রংপুর), উপ-পরিদর্শক মোঃ সাকিব সরকার,মোঃ আলমগীর হোসেন, এ,এস,আই রনজীৎ কুমার দাস,নাছরিন সুলতানা,সিপাহী মোঃ বেলাল হোসেন,সোলায়মান গনি। কাউনিয়া থানা অফিসার ইনর্চাজ এস এম শরিফ জানান,এ ব্যাপারে এখনো মামলা হয়নি উদ্ধার করা প্রাইভেট কার কাউনিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: