বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি: উত্তরবঙ্গের বহুল প্রচারিত দৈনিক “যুগের আলো” পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ষ্টেশন রোডস্থ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর রেজি নং: ২৯৩৬ কার্যালয়ে দৈনিক “যুগের আলো” পত্রিকার জেলা প্রতিনিধির আয়োজনে কেক কেটে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
দিনাজপুর সদর প্রতিনিধি দয়ারাম রায় এর সভাপতিত্বে ও দৈনিক যুগের আলোর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিকাশ ঘোষের সঞ্চলনায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক মোঃ জোবায়ের আলী জুয়েল, লেখক ও গবেষক মোঃ কায়ছার আলী, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাচ্ছিলুল মাজেদ, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য আব্দুস সালাম।এসময় আরোও উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক খবর একদিনের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মোঃ হেলাল প্রমুখ। অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন দৈনিক যুগের আলোর দিনাজপুর জেলা প্রতিনিধি সুমন চন্দ্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগের আলো মানবতার পথে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত ভূমিকা পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীনতার প্রমান রেখে দৈনিক যুগের আলো'র ধারাাবাহিকতা অব্যাহত থাকবে। গণমানুষের কথা বলার অধিকার ও ন্যায্য দাবী পূরণে এবং বাংলাদেশকে সার্বিকভাবে এগিয়ে নিতে দৈনিক যুগের আলো সব শ্রেনী-পেশার মানুষের কাছে স্মরণীয় হয়েই থাকবে।



0 coment rios: