সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, September 11, 2022

আওয়ামী সরকার উন্নয়নে বিশ্বাসী-কাউনিয়া নৌকা বাইচ প্রতিযোগীতায়-বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি

কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ আওয়ামী সরকার উন্নয়নে বিশ্বাসী। সারা দেশে সরকার উন্নয়ন করে যাচ্ছে। আগামীতে সরকার আরো ব্যাপক উন্নয়ন করবে। আপনারা আওয়ামী লীগের সাথেই থাকবেন । তিস্তা সেতু পাড়ে গত রবিবার সন্ধায় নৌকা বাইচ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি এসব কথা বলেন।



তিনি আরো বলেন তিস্তা নদী পাড়ে নৌকা বাইচ খেলা দেখতে আজ মানুষের ঢল নেমে।নারীও এসেছেন নৌকা বাইচ খেলা দেখতে। আয়োজকদের উদ্দেশ্য বলেন আপনারা গ্রামীণ ঐতিহ্যে নৌকা বাইচ খেলার বেশি বেশি আয়োজন করবেন। এতে মানুষের মন ভাল থাকবে। মরহুম হযরত আলী স্মৃতি সংসদ আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া, মরহুম হযরত আলী স্মৃতি সংসদের সভাপতি ও বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দিলদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হারাগাছ পৌর সভার সাবেক মেয়র হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক ও কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান,বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী প্রমূখ। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ তিস্তা রেল ও সড়ক সেতুর মাঝে তিস্তা নদীতে অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন পর ঐতিহ্যেবাহী এ নৌকা বাইচ খেলা দেখতে নদী পাড়ে হাজার হাজার মানুষের আগমন ঘটে। এমনকি নারীও ছুটে আসে নৌকা বাইচ খেলা দেখতে। সকাল ১১টায় প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে পাঁচ টায়। বিজয়ী ও বিজেতা নৌকার দলনেতার হাতে প্রথম পুরস্কার বড় গরু,দ্বিতীয় পুরস্কার ছোট গরু এবং তৃতীয় পুরস্কার একটি বড় খাসি প্রদান করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: